ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান। উপস্থিত ছিলেন বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. বকুল মিয়া হাজারী, সহসভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ
