জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর জালালপুর খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রবিবার সন্ধ্যায় নিখোঁজ এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুরুল হক। জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন চৌধুরী জানান, ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ছনকাপন গ্রামের কেরামত আলীর ছেলে।
