লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ার নোয়াগ্রামের কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমান (৫০) হত্যা মামলার আসামি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রবিবার বিকালে নড়াইল শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালের ২৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার নোয়াগ্রামে দুই পক্ষের সংঘর্ষে সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। লিটুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।
