কালিহাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৩

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীর নিউ ধলেশ্বরী নদী থেকে সোমবার ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, এলাকাবাসী নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।