নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা ৩১ বিজিবির জওয়ানরা জেলার দুর্গাপুরের কুল্লাগাড়া ইউনিয়নের বিজয়পুরের আড়াপাড়া এবং জগত্কুড়া এলাকা থেকে রবিবার রাতে দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ৫০ বোতল মদ এবং ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উত্তম হাজং ও আব্দুল আজিজ।
