মতলবে ১৩ জনকে জরিমানা

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৪

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় মাস্ক না পরা, আড্ডা দেওয়া ও সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখায় ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারি ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।