হবিগঞ্জ প্রতিনিধি
২০২০-২০২১ অর্থবছরের জন্য ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে হবিগঞ্জ পৌরসভা। বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। রবিবার সীমিত পরিসরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান।
নতুন বাজেটে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৫৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৫০১ টাকা। সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল হাসিম, মো. জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, সচিব মো. ফয়েজ আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল হক, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব প্রমুখ।
