টিকটকসহ চীনা ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করল ভারত

আপডেট : ২৯ জুন ২০২০, ২২:৩৮

টিকটক, ইউসি ব্রাউসার, হ্যালোসহটি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল ভারত। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটক, ইউসি ব্রাউসার, হ্যালোসহ ছাড়াও এই তালিকায় রয়েছে Shareit, Likee, WeChat, Shein, Likee-এর মতো একাধিক জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপটি করা হয়েছে।

সম্প্রতি ভারত ও চীনের বর্ডার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির কারণে চীনের বিভিন্ন ধরনের পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ নেয় ভারত। তারই ধারাবাহিকতা থেকেই এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। 

ইত্তেফাক/এসআই