ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার আহ্বান তাপসের

আপডেট : ২৯ জুন ২০২০, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে ষাটোর্ধ্ব যারা আছেন তারা করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সি ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যাতে না যান।’ গতকাল সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা ২০২০ উপলক্ষ্যে ‘বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আহ্বান জানান। 

তিনি এ সময় সঠিকভাবে পশুর হাট পরিচালনার জন্য সবাইর আন্তরিক সহযোগিতা কামনা করে আরো বলেন, করোনা মহামারিকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। ডিএসসিসি মেয়র বলেন, কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করব।