আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার রাতে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ জামালউদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্ম?ণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরছয়আনি গ্রামের জয়নাল আবদীনের পুত্র। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
