বিশেষ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা উপহার দিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় আর এস টাওয়ারের সামনে ঢাকা-৫ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মাঝে তিনি তিনটি করে গাছের চারা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়াসংগঠক শহিদ শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের ভাতিজি নেহরীন মোস্তফা দিশি। ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে দিশি এ পর্যন্ত ১ হাজার ২০০ বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন।
