নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন সেট ও একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের মো. আজির উদ্দিন, তার সহযোগী একই থানার মুফতিরগাঁও গ্রামের মো. মিনার, মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের মো. আজাদ মিয়া ও একই থানার শেখপাড়া গ্রামের মাইক্রোবাসচালক মো. নোমান আহম্মেদ বকুল।
