শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলার ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাবুদেব কুমার দে শিকদার প্রধান অতিথি ও মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
