তাজুল ইসলাম খাঁন
লাকসাম পৌরসভার গুন্তি খানবাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ মো. তাজুল ইসলাম খাঁনের কুলখানী গতকাল সোমবার খানবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পরিবারের তরফ থেকে কোরআনখানি, ফাতেহা শরীফ, মিলাদ ও কাঙালিভোজের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গত ২৫ জুন হূদরোগে আক্রান্ত হয়ে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে মো. কামরুল ইসলাম খাঁন।
