পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। এসময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে দুটি ছাগল। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পশ্চিম পাশে। মৃত নারী হলেন, বড় গুয়াখড়া গ্রামের মৃত ছকির আলীর ছেলে হামিদান বেগম (৫৫)। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে এবং পরে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, হামিদান বেগম বিকালে রেললাইনের পাশে ছাগল চড়াচ্ছিলেন। এসময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আসলে ছাগল রেললাইনের ওপর চলে যায়। ট্রেন চলে আসলে ছাগল দুটি ট্রেনে কেটে মারা যায়। ছাগল বাঁচাতে এগিয়ে গেলে ঐ নারী ট্রেনের ধাক্কায় আহত হন। পরে হাসপাতালে মারা যান।
