মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য এটা একটা ভাল উপায়। রবিবার ইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারে এক অনুষ্ঠানে পেন্স এই কথা বলেন। এই সময় টেক্সাসে গভর্নর গ্রেগ অ্যাবোট উপস্থিত ছিলেন। পেন্স বলেন, মাস্ক পরার সঙ্গে সঙ্গে বয়স্ক ব্যক্তিদের নিরাপদ রাখতে হবে। তিনি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই জনসম্মুখে মাস্ক পরার বিষয়টিকে সমর্থন করতেন না পেন্স। -এনবিসি নিউজ
