করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে চিকিত্সা সরঞ্জামাদি দিয়েছে চীন। এর মধ্যে রয়েছে ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ারস, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ারস সলিউশন-এ, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ারস সলিউশন-বি এবং হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ারস শেলফ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহানউদ্দীন গতকাল সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে এসব চিকিত্সা সরঞ্জামাদি গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
