বেতাগী সরকারি কলেজের শেখ হাসিনা ছাত্রীনিবাসের নির্ধারিত জমিতে প্রভাবশালীদের তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসানের নির্দেশনায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থাপনা উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমীন, উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত সার্ভেয়ার মোঃ আহসানুল হক রুবেলসহ বেতাগী সরকারি কলেজ’র শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অধ্যক্ষ মোঃ নুরুল আমীন জানান, ‘বেতাগী মৌজার ১১৮৮ খতিয়ানের শূন্য দশমিক ১২ একর জমির উপর শেখ হাসিনা ছাত্রীনিবাসের নির্মাণ কাজ শুরু হলেও নানা জটিলতার কারণে হয়নি। তখন থেকেই পাশের জমির মালিক ব্যাংকার মোঃ ফেরসাউস হোসেন মন্টু মিয়া অবৈধ দখলের চেষ্টা করে আসছিল।’
