শিবগঞ্জে ইয়াবাসহ একজন আটক

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

শিবগঞ্জ সীমান্তে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নাধীন মতলব পাড়া গ্রামের শরীফুল ইসলাম (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর বিওপির একটি টহল দল লক্ষ্মীরচর এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল, একটি ভারতীয় মোবাইলের সিম ও একটি গ্রামীণ সিমসহ শরীফুল ইসলামকে হানেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে পুলিশের সহায়তায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।