রাজশাহীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:০২

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের ল্যাব সহকারী মাসুদ রানা (৪৫) ও  নগরীর হোসনীগঞ্জ এলাকার মীর শওকত আলী।

তিনি জানান, করোনার উপসর্গে বুধবার ভোর সাড়ে ৫টায় মাসুদ রানার মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। করোনার উপসর্গ নিয়ে তিনি গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরো পড়ুন: রাজশাহীতে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

আরো জানান, বুধবার দুপুর পৌনে ১টায় করোনার উপসর্গে ৩০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন মীর শওকত আলীর মৃত্যু হয়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। সকাল পৌনে ১০টার দিকে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্যবিধি মেনে উভয়ের দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে বলা হয়েছে বলেও জানান তিনি। 

ইত্তেফাক/এএএম