গাড়ির চাবির বিকল্প হবে আইফোন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:২৭

অ্যাপল প্রথম ক্রেডিট কার্ডের বিকল্প এনেছে এবং এরপর গাড়ির চাবির বিকল্প আনতে কাজ করছে। তারা নতুন একটি টুল এনেছে, যা ব্যবহারকারীকে আইফোন বা অ্যাপল ওয়াচ ব্যবহার করে গাড়ির লক খোলা এবং চালু করতে সাহায্য করবে। তবে শুরুতে এটি শুধু ২০২১ বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়িতে কাজ করবে। এ ডিজিটাল গাড়ির চাবি পরিবারের সদস্যদের সঙ্গে মেসেজ ব্যবহার করে বিনিময় করাও যাবে। অর্থত্ পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করে পকেট থেকে আইফোন বের না করেই গাড়ির লক খোলা যাবে।