এবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর নিন্দায় ইউরোপীয় ইউনিয়ন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:০৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বহিষ্কার করার যে নির্দেশ দিয়ে তার নিন্দায় জানিয়েছে ইইউ।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল মঙ্গলবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট মাদুরোর ওই পদক্ষেপের নিন্দা জানান। টুইট বার্তায় তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বহিষ্কারে মাদুরোর সিদ্ধান্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ইউরোপীয় ইউনিয়ন।  

ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলান্তে পেদরোসাকে ভেনিজুয়েলা ছাড়ার জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছেন।

এর আগে ভেনিজুয়েলার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রেক্ষিতে পাল্টা জবাব ইইউয়ের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার আল্টিমেটাম দিয়েছে ভেনিজুয়েলা।

নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য বিমান ধার দেয়া হতে পারে।

জানা যায়, ভেনিজুয়েলার বিরোধী নেতাদের বিরুদ্ধে নির্যাতনমূলক ব্যবস্থা নেয়ার অভিযোগ তুলে দেশটির বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্সটুডে।

 
ইত্তেফাক/আরআই