ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ, ঐ খানেতে বাস করে কানা বকের ছা’ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গাঁয়ে এখন বকের ছানা থাকুক বা না থাকুক, প্রতিটি এলাকায় ঠিক এক পায়ে দাঁড়িয়ে আছে তালগাছ। সেগুলোতে ঝুলছে কচি তাল। পৌরবাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে, কচি কচি তাল সংগ্রহ করে দোকান সাজিয়ে বসেছে দোকানিরা। পৌর বাজারের কালীবাড়ি গেটস্থ তালের শাঁস বিক্রেতা দুই সহোদর মো. শহীদ ইসলাম ও মো. রুবেল হাসান জানান, প্রতি বছর তালের শাঁস বিক্রি করে সংসার চালান তারা। তালের শাঁস ক্রেতা গোলাম মোস্তাফা, বিলকিস আরা, শম্পা রানী ও লিটন সরকার জানান, গরমে তালের শাঁসের চাহিদা বেশ।
