ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

ভার্চুয়াল কোর্ট বন্ধ ও আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. সামছুল আলম, অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না।