খুবিতে ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরুর উদ্যোগ

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৫

খুবি সংবাদদাতা

আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয় টার্মের অনলাইন ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনলাইনে শুধু তত্ত্বীয় ক্লাস নেওয়া হবে। পরীক্ষা বা সেশনাল ক্লাসের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার এক ভিডিও কনফারেন্সে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

কনফারেন্সে চলতি জুলাই থেকে আগামী আগস্ট মাসের মধ্যে ডিসিপ্লিনের প্রথম টার্মের কোর্সের যেসব অংশ এখনো বাকি আছে তা সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন উপাচার্য।