কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে হরিহর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হাফিজুর রহমান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে ঘাঘা গ্রামের মৃত কোরবান গাজীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
