রহনপুর ১ নং মডেল সরকারি সরকারি প্রাইমারি স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

গোমস্তাপুর উপজেলার রহনপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ১৯১৮ সালে স্থাপিত এই স্কুলটির পুরনো ভবনটি ১৯৯৫-৯৬ সালের অর্থ বছরে পুনঃনির্মাণ করা হলেও সম্প্র্রতি ওই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই ভবনটি ভিজে যায়। ভবনটিতে  ৩টি শ্রেণিকক্ষের মধ্যে একটি অফিস কক্ষ ও অপর দুটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহূত হচ্ছে।

সম্প্রতিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ২৫ বছর আগে সংস্কার করা। ওই ভবনটির ছাদের প্লাস্টারগুলো খুলে খুলে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ পুরনো ভবনটির দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এলাকাবাসীসহ শিক্ষক-শিক্ষার্থীরা ভবনটির দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছে।