ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাট প্রেসক্লাব ভবনসহ ১০টি প্রতিষ্ঠানকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ধামইরহাট ভবনে অবস্থিত মার্কেটের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, ধামইরহাট ক্লাব এবং মার্কেটের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, যারাই করোনা আক্রান্ত ব্যবসায়ীর সংস্পর্শে এসেছেন তাদেরকে চিহ্নিত করা হবে।
