চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৭

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কথিত এক সাংবাদিকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার বিকালে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, গ্রেফতারকৃদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।