লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় চার হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
আটককৃতরা হলেন সাতকানিয়া উপজেলার বারোদনা শরিফপাড়া এলাকার নোমান (৩২) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনাজপুর এলাকার মোজাম্মেল (৪২)।
