পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় দুই মেয়েকে গলাটিপে হত্যা করেছে মুকুন্দ বড়ুয়া নামে এক বাবা। এর পরপর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার ভোরে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত টুকু বড়ুয়া (১৫) ও নিশি বড়ুয়ার (১০) লাশ উদ্ধার করেছে। অপরদিকে বাবা মুকুন্দকে পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে চমেকে প্রেরণ করেছে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ জানিয়েছেন, মুকুন্দ বড়ুয়ার স্ত্রী মারা যাওয়ার পর অভাবের কারণে দুই মেয়েকে নিয়ে কষ্টে পড়েন মুকুন্দ। তবে কী কারণে সন্তানদের হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
