কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ৯৪০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২। বুধবার দুপুরে বাজিতপুর উপজেলার বোর্ড বাজার থেকে তাকে আটক করা হয়। সে ঐ উপজেলার শাহাপুর (চ্যাঙ্গাহাটি) গ্রামের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান, এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
