জয়পুরহাটে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৯

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বানিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, লাশটি কোথা থেকে কীভাবে ভেসে এলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।