নওগাঁয় স্বামীর কাঁচির আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৯

নওগাঁ প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ) আটক করেছে পুলিশ। নিহত তুকাজেবা ঐ গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং আটক সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সালাউদ্দিন সনিকে ধানশা গ্রাম থেকে আটকের পর মামলা দায়ের হয়েছে।