রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে পল্লী বিদ্যুতের দুই জন লাইম্যানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ৮০০ পিস ইয়াবাসহ আটককৃতরা হচ্ছেন উপজেলার মেরামতপুর গ্রামের আব্বাছ আলী (৩৮) ও ইয়ানবী আহম্মেদ (৩০) এবং আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারের তারেক রহমান (২৫)। এর মধ্যে তারেক ও আব্বাছ চারঘাট উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত। অপরদিকে একই রাতে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জুয়া খেলার সময় মিজানুর রহমান (৩৮) ও সবুজ হোসেনকে (৩৩) আটক করা হয়।
রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
