সিরাজগঞ্জ প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সকালে শহরের এস এস রোডস্থ দলীয় কার্যালয়ে বিদেহী আত্মার শান্তি কামনায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মহফিলে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ইসহাক আলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ফায়ার ব্রিগেড জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. সাইদুল ইসলাম।
