আ. রহমান
নওগাঁর বদলগাছীর মথুরাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রহমান ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার বগুড়ার গাবতলি উপজেলা নির্বাহী অফিসার তার মেয়ের বাসায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাপায় নগরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির ও থানার অফিসার ইনচার্জ জুবায়ের আহম্মেদ।
