কোভিড-১৯-এর সম্মুখযোদ্ধা চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-এর আওতায় সরকারি কর্মচারী হাসপাতালকে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জীবাণুমুক্তকরণ চেম্বার প্রদান করা হয়। গত সোমবার সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মাহবুবুর রহমানের কাছে জীবাণুমুক্তকরণ চেম্বার হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক
