সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডকে ‘সার্জিক্যাল মাস্ক’ উত্পাদন ও বাজারজাতকরণের অনুমতিপত্র প্রদান করেছে। মিনিস্টার সার্জিক্যাল মাস্ক তিন স্তরের প্রটেক্টিভ যা প্রায় ৯৯% ব্যাকটেরিয়া রোধক ক্ষমতাসম্পন্ন। ইহা করোনা ভাইরাসসহ অন্যান্য রোগজীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করবে। তাছাড়া চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরি। এই সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশের পাশাপাশি বাংলাদেশেও মাস্ক ব্যবহূত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্ক ব্যবহারের ফলে বায়ুদূষণ, হাঁচি বা কাশি থেকে এবং হাত থেকে মুখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে বর্তমানে ভালোমানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উত্পাদন করেছে যা সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের যে কোনো বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
