‘স্নিজ গার্ড’ নিয়ে এলো গেটওয়েল

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:১৩

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘স্নিজ গার্ড’ এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড। ‘স্নিজ গার্ড’ হচ্ছে অ্যাক্রিলিক শিট দিয়ে তৈরি এক ধরনের সুরক্ষাসামগ্রী যা দুই প্রান্তে থাকা মানুষকে পরস্পরের ড্রপলেট থেকে রক্ষা করে। এটির ব্যবহার করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা ভাইরাস দীর্ঘায়িত হওয়ায় জীবন ও জীবিকার প্রয়োজনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হচ্ছে। সেক্ষেত্রে সুরক্ষাসামগ্রী অত্যন্ত প্রয়োজন। কর্মক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষিত রাখতে আমরা বাজারে এনেছি ‘স্নিজ গার্ড’। মহামারির সময়ে অফিসের কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে এটি কার্যকরী ঢাল হিসেবে ব্যবহূত হতে পারে।

—প্রেস বিজ্ঞপ্তি