গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর পর থেকে কার্যত শিশুকিশোররা ঘরবন্দি। বাইরে বের হতে না পারা এবং বন্ধুদের সঙ্গে খেলতে না পারা এইসব শিশু এক ধরনের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে পার করছে সময়। মোবাইল ফোন ব্যবহার এবং টিভিতে কার্টুন দেখা। টিভিতে একই কার্টুন দেখতে চায় না। ফলে মোবাইলফোন চায়। করোনাকালে শিশুদের মানসিক বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য তাদের প্রতি মনোযোগ বাড়ানো প্রয়োজন। মোবাইলফোনের আসক্তি কমিয়ে আনার জন্য বাবা-মায়ের উচিত শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। শিশুরা নিজের জন্ম এবং বেড়ে ওঠার গল্প শুনতে চায়। সবচেয়ে বড়ো কথা হলো মনোযোগ দিয়ে শিশুদের কথা শোনা উচিত। এইসবের পাশাপাশি পাঠ্যবইয়ের পড়ালেখাও চালিয়ে যাওয়ার ব্যপারে উত্সাহিত করে তুলতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত্।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়,
গাজীপুর
