কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার ঝাঁঝালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারিদিক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের। ইটভাটার ধোঁয়ার কারণে গাছে ফলছে না তেমন ফল, ক্ষেতের ফসল ভালো হচ্ছে না, ইটভাটার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে তিন ফসলি জমি। ইটভাটার তপ্ত আগুনে পুড়ছে এখানকার উর্বর মাটি। নিয়ম-কানুন তোয়াক্কা না করে দো-ফসলি ও তিন-ফসলি জমির উপর গড়ে উঠেছে ১০টি ইটভাটা। আর এতে জমিতে ফসল না ফলার কারণে বিপর্যয়ে পড়েছে প্রান্তিক কৃষকরা। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, উপজেলার সবগুলো ইটভাটাই আবাদি জমির উপর বিভিন্ন খাদ্য উত্পাদন সমৃদ্ধ উর্বর কৃষি জমির মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট।
