কৃষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:২৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আড়াইহাজারের উদ্যোগে এনএটিপি ২ প্রকল্পের আওতায় সিআইজি কৃষক-কৃষানিদের নিয়ে উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আবদুল কাদির। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন। উপজেলার ফতেপুর ইউনিয়নে বগাদি দড়িপাড়া ও দুপ্তারা ইউনিয়নে চরপাড়া পুরুষ সিআইজি সমিতির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। পরে আড়াইহাজার হর্টিকালচার সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হয়।