বিশেষ প্রতিনিধি
রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জয়নাল আবেদীন, আল আমিন ও জহিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি জানান, মঙ্গলবার দক্ষিণ মাতুয়াইল এলাকা থেকে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া ডেমরা থানার স্টাফ কোয়ার্টারে হাজি হোসেন প্লাজা থেকে ৭০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, র্যাব-১০ এর অপর অভিযানে লালবাগ এলাকা থেকে ৬৮ ক্যান বিয়ারসহ জহিরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
