রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে নতুন বই

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

রাজাপুরে অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সুন্দর ও আনন্দময় পরিবেশে নতুন বছরের বই তাদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্থায়ী কার্যালয়ের হলরুমে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উত্সবে মেতে উঠেন। বিদ্যালয়ের উপদেষ্টা রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবুল হোসেন ফরাজি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী।