প্রতি বছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়। ‘নারী শিক্ষা,নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে’ অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি মহিলাকে ‘বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান করা হবে। বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা ২০১৭ মোতাবেক উল্লিখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছে এমন বাংলাদেশি মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ‘ছক’-এ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না। পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। সফট কপি ই-মেইল ([email protected]) প্রেরণ করা যাবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আফরোজা বেগম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
