শ্রদ্ধা ভালোবাসায় হলি আর্টিজানে জঙ্গি হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহকারী কমিশনার (এসি) রবিউল করিম (কামরুল)-এর চতুর্থ শাহাদত বার্ষিকী গতকাল পালিত হয়েছে। সকাল ১১টায় মানিকগঞ্জ জেলার পুলিশ লাইনসে জেলা পুলিশের পক্ষ থেকে রবিউলের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম ও ডিবির অফিসার ইনচার্জ হানিফ সরকারসহ অফিসাররা উপস্থিত ছিলেন।
এদিকে একই উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জের কাটিগ্রামে দোয়া মাহফিল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরপর রবিউলের কবরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ও এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর রবিউলের প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল ব্লুমস কাটিগ্রামে দোয়া মাহফিল, আলোচনা সভা ও ৪৭ জন শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
