রাজশাহী:সম্প্রতি একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে পোস্টারে ছেয়ে যায় রাজশাহীর অলিগলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ পুরো নগরী। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা নিজ পার্টির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষাীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হচ্ছেন। কিন্তু নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও নগরীর শ্রীবৃদ্ধিতে নেমে পড়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন। গত বুধবার সকাল থেকে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছে রাসিকের পরিচ্ছন্নকর্মীরা। এখনো অনেক এলাকায় পোস্টার ফেস্টুন রয়েছে। ছবিটি গতকাল নগরীর তালাইমারি ও বাজার এলাকা থেকে তোলা —আজাহার উদ্দিন
