জামালপুরে ইত্তেফাকের প্রবীণ সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৩১

অবশেষে জামালপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি একেএম মোশাররফ হুসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ ছানোয়ার হোসেন ছানু।

জানা যায়, হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগতে থাকা মোশাররফ হুসেন ২০০৮ সালে ৩৮ বছরের সাংবাদিকতার ইতি টানেন। এর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের জামালপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। স্ত্রী মারা গেছেন। মেঝো মেয়েটি দীর্ঘ দিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। ছেলে দেশের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকের কর্মচারী হলেও বাবা দেখভাল করেন না।  বড় মেয়ে ৫ হাজর টাকা বেতনের চাকরি করে কোনোমতে জীবন যাপন করছেন। 

এ বিষয়ে জামালপুরের বেশ কয়টি স্থানীয় পত্রিকাসহ সোশ্যাল মিডিয়ায় ‘খবরওয়ালা যখন নিজেই খবরের শিরোনাম’ এমন খবর প্রকাশ হয়। খবরটি নজরে আসে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক ছানোয়ার হোসেন ছানুর। তিনি গত বুধবার (১জুলাই) শহরের নয়াপাড়ায় বাড়িতে অসুস্থ প্রবীণ সাংবাদিককে দেখতে যান। পরে তিনি তাৎক্ষনিক ১৫ হাজার টাকা তার হাতে তুলে দেন। এসময় তিনি অবশেষে এই প্রবীণ সংবাদিকের চিকিৎসার দায়িত্ব নেওয়া ঘোষণা দেন। সময় তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, শহর ছাত্রলীগের আহ্বায়ক মো. জুয়েল, সদস্য আশিকুর ইসলাম নোমান প্রমুখ।

আরও পড়ুন: ডোমারে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ছানোয়ার হোসেন ছানু বলেন, সাংবাদিক একেএম মোশাররফ হুসেন তিনি জামালপুরের সাংবাদিকদের পথিকৃত। বিগত ৪০ বছর তিনি অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে লড়েছেন। তার অসহায়ত্বের বিষয়টি আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি তার চিকিৎসার দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রাখবো । 

ইত্তেফাক/এসি