তোমার ভালোবাসার নাম

আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:০৫

তোমার রাজ্যের যত অনীহা

তার নাম আমি

তোমার পৃথিবীর যত ঘৃণা

তার নাম আমি

তোমার অনুভব জুড়ে থাকা অসহিষ্ণুতা

তার নাম আমি।

 

তারপরেও রাজপ্রাসাদের

সিংহচূড়ায় দাঁড়িয়ে আমি বলতে পারি

অনীহা, ঘৃণা আর অসহিষ্ণুতা

এমন সকল কিছু ছাপিয়ে

তোমার বুকে আছে যে

এক সমুদ্র ভালোবাসা

তার নামও আমি।

 

আর তাই এসব কিছুকেই উপেক্ষা

করে আমিও বলতে পারি

তোমার ঐ আকাশ দুটি চোখে

তারা হয়ে আমিই কেবল আছি।

 

ভালোবাসার যে উইল করেছ তুমি

সেখানে রাখোনি কোনো অংশীদার

লিখেছ কেবল আমারই নাম।